হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

নরসিংদী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সাইফুল ইসলাম (৫০) নামের মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে যৌথ বাহিনীর সদস্যরা আহতাবস্থায় তাঁকে উদ্ধার করেন। শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে শহরতলির গাবতলী এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. সাইফুল ইসলাম (৫০) কুমিল্লার জেলার মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মাদ্রাসাটির ৬ বছর বয়সী ওই কন্যাশিশুকে শনিবার সন্ধ্যায় যৌন হয়রানি করেন সাইফুল ইসলাম। এ সময় শিশুটি ঘটনাটি মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলামকে জানালে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়।

এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে পিটুনি শুরু করে। খবর পেয়ে থানা-পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তাকর্মীকে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতাবস্থায় নিরাপত্তাকর্মীকে উদ্ধার করেন।

মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, ‘শিশুটি আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। এরই মধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে পিটুনি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ধর্ষণচেষ্টার মামলার প্রস্তুতি চলছে।

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ

সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি