হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ের সামনে ট্রাকচাপায় আহত ফায়ার ফাইটার নয়ন মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

মোঃ সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের পদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনের বিশেষ টিমের সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২