হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ দিন ধরে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তানভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর (২৪)। তিনি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ১৭ মে (শুক্রবার) বিকেলে নিখোঁজ হন তিনি। 

এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা শারমিন সুলতানা ১৯ মে ডিএমপির দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেন, দক্ষিণখান থানার পূর্ব আজমপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তাঁরা। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে পাঁচ বছর ধরে এই বাসাটিতেই রয়েছেন। পরিবারের বড় ছেলে মাহমুদুল হাসান তানভীর (২৪) বুয়েটে এমএসসিতে আইপিই বিভাগে পড়ছেন। শহীদ স্মৃতি হলে থাকলেও মাঝে মাঝেই বাসায় বেড়াতে আসত। 

জিডিতে আরও উল্লেখ করা হয়, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়। 

শারমিন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় তানভীর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে থানায় জিডি করেছি। সে যেই শিক্ষার্থীদের পড়ায় তাদের নাকি বলেছে, দুই দিন পর এসে পড়াবে।’ 

নিখোঁজের বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সালাহ্উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ওই শিক্ষার্থীর এখনো কোনো খবর পাওয়া যায়নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান দেখার চেষ্টা করা হচ্ছে। তবে সে যেসব শিক্ষার্থীদের পড়াত তাদের বলে গেছে, সে অসুস্থ তাই কিছুদিন পড়াতে পারবে না। কিছুদিন পর এসে পড়াবে। ফলে বিষয়টি পরিকল্পিতভাবে করেছে বলে মনে হচ্ছে।’

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

ঈদের ছুটিতে এসএমএসে ছাঁটাই ১,৮৬৮ শ্রমিক-স্টাফ, পাওনা টাকার দাবিতে মহাসড়ক অবরোধ

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা

হতাশার মধ্যেও বিচারপ্রক্রিয়ায় আশার আলো দেখছি: পল্লবীতে ধর্ষণের শিকার শিশুটির বাবা

শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়: নিপুণ রায় চৌধুরী

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন