হোম > সারা দেশ > ঢাকা

প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার বেলা আড়াইটা থেকে প্রায় দুই ঘণ্টা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামড়ায় এই বৈঠক হয়। 

বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগের যেসব সমস্যা হচ্ছে, আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের যেসব ক্ষেত্রে আরও সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়ে কথা হয়েছে। কিছু বিচারকের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেগুলো অবগত করার বিষয়ে কথা হয়েছে। 

‘বলেছি আমরা অবগত আছি। যাদের বিষয়ে বলা হচ্ছে, তারা তাদের মতো করে ভাববে কী করবে। সুপ্রিম কোর্ট সাংবিধানিক কাঠামোর মধ্যে কী ব্যবস্থা নিবেন, তারা তাদের মতো বিবেচনা করবেন।’  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আইনে অনুপস্থিত ব্যক্তির বিচারের বিধান আছে। আবার আমরা প্রত্যর্পণের বিষয়ে বা ফিরিয়ে দেওয়ার জন্য লিখতে পারি। বিচার করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আশা করছি মাসখানেকের মধ্যে পুরোদমে বিচার শুরু হবে।’ 

অবকাশ শেষ হলে তিন–চার দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়ে যাবে। এ ছাড়া বিচারপতি নিয়োগে অবশ্যই আইন করা হবে বলে জানান তিনি।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই