হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমা। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী টাইটাস হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কলাবাগান ক্রিসেন্ট রোডের বাসা থেকে টাইটাস হিল্লোল রেমার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে খবর পেয়ে কলাবাগান ক্রিসেন্ট রোডের বাসার চারতলা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদহ উদ্ধার করি। তিনি সুপ্রীম কোর্টের আইনজীবি ছিলেন।’

এসআই নন্দন কুমার দাস আরও বলেন, ‘পরিবার থেকে জানতে পেরেছি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইত। হতাশাগ্রস্ত থেকেই নাইলনের রশি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মৃত হিল্লোলের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রামপুরা গ্রামে। বাবার নাম লিভিং স্টোন রেমা। বর্তমানে কলাবাগান ক্রিসেন্ট রোড ১১৪ নম্বর বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।

আরও খবর পড়ুন:

চেকের মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা এবার আমরণ অনশনে

নারীদের রাজনীতিতে আসার বড় বাধা পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও সদিচ্ছার অভাব: গবেষণা

রাজধানীতে ‘সালিসে’ ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবক দলের নেতা

সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নাগরিক সেবায় অবহেলা করলে প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে: ডিএসসিসি প্রশাসক

সাভারে বাড়ছে চুরি-ডাকাতি, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সপ্তাহ ধরে বিকল ঢামেক মর্গের ফ্রিজার, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ

সাভারে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন প্রতিমন্ত্রীর, অনুপস্থিতি-সেবার মানে অসন্তোষ

ওয়ারিশদের সম্পত্তি আত্মসাৎ: ভাইয়ের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার