হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত মাদ্রাসা। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণ এবং সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিন নারীকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন মাদ্রাসার পলাতক পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া বেগম এবং ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন ওরফে আসমা।

তিন দিনের রিমান্ড শেষে আজ এই তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এ সময় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২৬ ডিসেম্বর সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার ওই মাদ্রাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বিধ্বস্ত হয় ভবনটি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট ও র‍্যাব টানা দুই দিন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল, ৪০০ লিটার তরল রাসায়নিক (হাইড্রোজেন পার-অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, এসিটোন), ল্যাপটপ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ইসলাম লিটন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ঘটনার পর থেকে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন পলাতক রয়েছেন। ২৭ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ওই তিন আসামিকে। পরদিন তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

সেদিন আরও তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁরা হলেন শাহিন ওরফে আবু বকর ওরফে মুসা ওরফে ডিবা সুলতান, মো. আমিনুর ওরফে দরজি আমিন ও মো. শাফিয়ার রহমান ফকির।

রমজান মাসে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্য কারাগারে

‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, সাধারণ সম্পাদক সাইফুল

নির্বাচনে দুই উপদেষ্টাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক করা হয়েছিল: টিআইবি

ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক কারাগারে

নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

বাবা-ভাইসহ সনি র‍্যাংগসের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ই-অরেঞ্জের সোনিয়া-মাসুকুর দম্পতিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোকের নির্দেশ