হোম > সারা দেশ > ঢাকা

গ্যারেজমালিকের ছেলেকে অপহরণ করেন তিন রিকশাচালক: পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁও থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মো. মোজাহিদকে উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ। এ সময় অপহরণকারী তিন রিকশাচালককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আসিফ আলী (২২), শাহিন (২৩) ও মো. সুমন আলী (১৮)। 

আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

আজিমুল হক জানান, গ্রেপ্তারকৃতরা শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের পুরাতন বিএনপি বস্তির মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির গ্যারেজের রিকশা চালাতেন। গ্যারেজের পেছনেই নুরুজ্জামানের বাসা। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। ২৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নুরুজ্জামানের সন্তান জোবায়ের নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁকে খুঁজে পায়নি পরিবার। পরদিন শেরেবাংলা নগর থানায় বিষয়টি জানান তাঁরা। 

আজিমুল হক আরও বলেন, ‘শিশুটি ২৮ মার্চ অপহৃত হলেও আমাদের এক দিন পরে জানানো হয়েছে। এরপরে আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে অপহরণকারীরা শিশুটির বাবাকে ফোন দিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের জন্য শিশুটির পরিবার ২০ হাজার টাকা বিকাশে অপহরণকারীদের পাঠায়। সে তথ্য আমাদের জানিয়ে ছিল। এরপর ওই মোবাইল নম্বরের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশুটিকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মুক্তিপণের টাকাও উদ্ধার করা হয়েছে।’ 

শিশুটির বাবা নুরুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা সবাই আমার গ্যারেজে রিকশা চালাত। কখনো রিকশাচালকদের সন্দেহ হতো না। কিন্তু গ্রেপ্তারের পর দেখতে পেলাম, যারা আমার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত তারাই আমার সন্তানকে অপহরণ করেছে।’ 

এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অপহরণের মামলা হয়েছে।

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়