হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৫

ঢামেক প্রতিবেদক

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহতরা হলেন—শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা ২৪-এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮) ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০)।

আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আহত শফিকুল ইসলাম বলেন, তিনি হকারি করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে তাঁর পায়ে আঘাত লাগে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনের পায়ে আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে