হোম > সারা দেশ > ঢাকা

উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে স্ত্রীর নারী নির্যাতন মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি করেন।

আজ সোমবার দুপুরে মামলাটি রমনা থানায় নথিভুক্ত হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

মাসুদ আলম বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি মুয়াজ আরিফ। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় অভিযুক্ত আসামি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ।

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন