হোম > সারা দেশ > ঢাকা

বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় নিজ বাসায় একদল সন্ত্রাসীর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। 

পারিবারিক সূত্র বলছে, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল প্লিজেন্ট প্রোপার্টিজ নামের ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধ ছিল। সেটার সূত্র ধরে আজ সকালে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

এ বিষয়ে তামিমে বাবা হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এখনো মামলা হিসেবে রুজু হয়নি।

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড