হোম > সারা দেশ > ঢাকা

নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরশায়িত ডা. জাফরুল্লাহ

সাভার (ঢাকা) প্রতিনিধি

নিজ হাতে গড়া সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে চিরশায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শেষবারের মতো তাঁকে বিদায় জানাতে ঢাকা, সাভার, ধামরাই, মানিকগঞ্জসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে লাশবাহী ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
 

বড় ভাই নামেই বেশি পরিচিত ছিলেন গরিবের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরী। মানুষটির প্রতি দলমত-নির্বিশেষে সবার ছিল অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের জন্য তাঁর অবদান স্বীকার করেন সরকারি বা বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিরাও। সাভারে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ প্রমুখ।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছায়। আজ শুক্রবার বেলা আড়াইটায় গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহর পঞ্চম জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের তিন লাখ টাকার ওষুধসহ যুবক আটক

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নগর স্বাস্থ্যসেবা বন্ধ না করার দাবি, ৭ দফা সুপারিশ

বায়তুল মোকাররমে অভিযান: ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: আখতার হোসেন