হোম > সারা দেশ > ঢাকা

গুলশান লেকে শিশু নিখোঁজের খবর দেওয়া শিশুটিকেও খুঁজে পাচ্ছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দফা অভিযান চালিয়েও গুলশান লেকে কোনো নিখোঁজ শিশুর সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। লেকে আসলেই কেউ পড়েছিল কিনা তা নিয়েই এখন সন্দেহ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ছাড়া শিশু নিখোঁজের কোনো অভিযোগও পাওয়া যায়নি। আর যেই শিশু খবর দিয়েছিল তারও কোনো সন্ধান মিলছে না। 

গত রোববার রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে একটি শিশুর নিখোঁজ হওয়ার পাওয়া যায়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু দুই দফা চেষ্টা চালিয়েও কাউকে না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। 

গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রিয়া নামের একটি ছিন্নমূল শিশু লেকের পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে জানায় আরেক ছিন্নমূল শিশু। খবর পেয়ে শিশুকে উদ্ধারে লেকে নামে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের ডুবুরিরা। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরদিন সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আবার লেকে নামেন ডুবুরিরা। বেলা ১১টা পর্যন্ত খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এরপর অভিযানে ইতি টানে ফায়ার সার্ভিস। 

সায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, লেকে আসলেই কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ পড়লে ডুবুরিরা খুঁজে পাক আর না পাক মরদেহ ভেসে উঠত অবশ্যই। 

এদিকে ঘটনার এতক্ষণ পরেও নিখোঁজ দাবি করে কোনো শিশুর অভিভাবকও আসেননি। যে ছিন্নমূল শিশু রিয়া নামের ওই শিশু পানিতে পড়েছে বলে খবর দিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের সাব অফিসার মো. আবুল খায়ের বলেন, ‘আমরা দুই দফা অভিযান চালিয়েছি সেখান থেকে কাউকেই উদ্ধার করতে পারিনি। লেকে বড়জোর তিন ফুট পানি এবং কোনো স্রোত নেই। কেউ ডুবলে যাবে কোথায়?’ 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ‘ওখানে কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ যদি লেকের পানিতে পড়ে থাকে তাহলে ডুবুরিরা উদ্ধার করতে পারুক আর না পারুক ফুলে ভেসে ওঠার কথা। সেটাও তো হলো না!’

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক মন্ত্রী ফরহাদ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ