হোম > সারা দেশ > ঢাকা

৫ দিন সময় বেঁধে দিয়ে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র অফিসার শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন। 

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এই তদন্ত কমিটি করা হয়েছে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্য কমিটিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছে ফায়ার সার্ভিস।

এদিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল ৯টার দিকে ভবনটির বেসমেন্টে প্রবেশ করে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। যোগ দেওয়ার কথা আছে সেনাবাহিনীর আরও একটি উদ্ধারকারী দলের।

প্রসঙ্গত, এই বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে ১২০ জনেরও বেশি। কয়েকজন নিখোঁজ আছেন।

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব