হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মুগদায় লেকের কচুরিপানার নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় লেক থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বয়স ১৪ বছর। ওই কিশোরকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে লেকের কচুরিপানার নিচে রেখে দেওয়া হয় বলে পুলিশের ধারণা।

টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পরা ওই কিশোরের মরদেহটি পচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা গ্রীন মডেল টাউনের ই ব্লকের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাশ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে স্থানীয় এক লোক মুগদা গ্রীন মডেল টাউন ই ব্লকের ২ নম্বর রোডের ২৩ ও ২৪ নম্বর প্লটের মাঝামাঝি লেক থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, মরদেহটি লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। দেহটি অনেকটাই পচে ফুলে গেছে এবং পোকা ধরে গেছে। তবে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে ওই কিশোরকে হত্যা করে গুম করার জন্য কচুরিপানা নিচে লুকিয়ে রেখেছে। পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

বিপ্লব বিপ্রদাসের তুলিতে জন্মভূমির প্রকৃতি ও পরিবেশ

ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

ছাগল মারার প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

মিরপুরে ৪ দিন যে সড়কে বন্ধ থাকবে যান চলাচল

৩ থেকে ৫ অক্টোবর বসছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগুন লাগা কনটেইনারের পণ্য নিলামে উঠত রোববার, ৫ জনকে জিজ্ঞাসাবাদ

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ নিয়েও হত্যা, পাঠাও চালকের বস্তাবন্দী লাশ ফেলা হয় তুরাগে

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির