হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচন: মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রে ভোটারদের মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ রোববার সকালে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা বাইরে মাস্ক ছাড়া লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ভোটকেন্দ্র প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা মাস্ক ছাড়া কাউকে ভোটকেন্দ্র প্রবেশ করতে দিচ্ছেন না। 

পাইনাদি নতুন মহল্লা এলাকার ভোটার হানিফ বলেন, ‘আমি প্রথমে মাস্ক ছাড়া এসে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয় নাই। পরে আমি মাস্ক পরে ভোটকেন্দ্রে প্রবেশ করি।’ 

লাভলী আক্তার নামে এক নারী ভোটার বলেন, ‘মাস্ক না পরে আসায় আমাকে ভো কেন্দ্রে প্রবেশ করতে দেয় নাই। পরে এক প্রার্থীর লোক আমাকে মাস্ক দিলে আমি তা পরে ভোটকেন্দ্রে প্রবেশ করি।’ 

উল্লেখ্য, দেশে করোনা শনাক্তের হার ও সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে। এই পরিস্থিতিতে ভোটকেন্দ্রে প্রবেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর আছে প্রশাসন। 

উত্তরখানে অবৈধ গ্যাস-সংযোগ তিন ওয়াশিং ফ্যাক্টরির, দুজনকে কারাদণ্ড

রাজধানীতে ওএমএসের চাল-আটার অবৈধ মজুত, আটক ১

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীর হাতাহাতি, সমাধানে বসেছে দুই কর্তৃপক্ষ

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা’ দাবি মালিক সমিতির

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

পয়লা বৈশাখে এবার জনসমাগম বেশি হবে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার

বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ৪

আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ