হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলা: বিএনপির ১৬ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরখান থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৬ নেতা-কর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রায় ঘোষণা করেন।

যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন সরকার রফিকুল ইসলাম মুকুল, আহসান হাবীব মোল্লা, রুস্তম আলী, শরীফুল আলম ওরফে সবুজ আলম, রায়হানুল বাসেদ ওরফে আব্দুল হাই, ইসতিয়াকুল বাছেদ, আনোয়ার হোসেন সরকার, আরিফ উদ্দিন এনামুল, মো. রুহুল আমিন, মজিবুর রহমান, মো. মোস্তফা, নাসিমুল ইসলাম নাসিম, শামীম, আসাদুল ইসলাম, সাব্বির সরকার ও ইসমাইল হোসেন।

আদালত পৃথক দুই ধারায় তাদের কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেক আসামির ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উত্তরখান থানার স্নানঘাট তেরমুখ ঘাট ব্রিজের পাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জমায়েত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ হাজির হলে তাদের উদ্দেশে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তরখান পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনার পরদিন উত্তরখান থানায় উপপরিদর্শক আশিকুর রহমান দেওয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩০ জুন চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালীন ৬ জন সাক্ষী দিয়েছেন।

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

বইমেলায় ভিন্ন রকম ইফতার

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই: ২ জন কারাগারে

ফেসবুক আইডি কেন ডিঅ্যাকটিভ করেছেন—জানালেন ইনকিলাবের জুমা

মিরপুরে বহুতল ভবনে আগুন: দুজনের মৃত্যু

ডিএসসিসির কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমল

ঈদে গণপরিবহনে চাঁদা আদায় করতে দেওয়া হবে না: সাইফুল আলম

কেন্দ্রীয় কারাগারে বন্দী এক আসামির ঢামেকে মৃত্যু