হোম > সারা দেশ > ঢাকা

আজ ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খাল পুনঃখনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে আগামীকাল সোমবার (৭ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রোববার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলাকাগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস থাকবে না।

তালিকাভুক্ত এলাকাগুলো হলো—

টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা এই গ্যাস বন্ধের আওতায় থাকবে।

পাইপলাইন স্থানান্তরের কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশও করা হয়েছে।

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢাকার যানজট : এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন