হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক এলাকায় দুই বাসের চাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মচারীর

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর চানখাঁরপুল এলাকায় দুই বাসের চাপায় জয়দেব (৪০) নামে নামে যুবক নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন ও চানখাঁরপুলের মাঝামাঝি রাস্তায় এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মুছা গাজী বলেন, বিকেলে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখাঁরপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। বাস দুটি স্থানীয়রা আটক করে রেখেছেন।

হাসপাতালে নিহত জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, তারা দুজনই রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির বিতরণকারী (ডিস্ট্রিবিউটর) হিসেবে কাজ করেন। সকাল থেকে তাঁরা শাহবাগ এলাকায় ছিলেন। তাঁর বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে বাসায় ফেরার আগে মোবাইলে দুর্ঘটনার খবর পান। এরপর হাসপাতালে এসে জয়দেবের মরদেহ দেখতে পান।

মিজানুর আরও জানান, জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানতে পেরেছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে। তবে তাঁর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

মিরপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে এক বছরের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে আহত ২৪

পল্লবীতে গুলিবিদ্ধ ‘২ জনের’ খোঁজ পাচ্ছে না পুলিশ

নাগরিকদের ভালো অভ্যাসের উৎসাহ দিতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তি রিমান্ডে

রায় ঘোষণার আগে নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাসির ও তামিমার খালাস, আপিল করবেন রাকিব

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমা বেকসুর খালাস

‎আদাবরে যুবককে অপহরণ করে নির্যাতন, উদ্ধারসহ গ্রেপ্তার ৫