হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত ইমরান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মৃত্যু হয় তাঁর। এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

নিহত ইমরানের ভাই মো. মিজান মিয়া জানান, তাঁদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে। বাবার নাম মো. আলী হোসেন। বর্তমানে কাজীপাড়া গার্ডেন রোডে থাকতেন।

তিনি আরও জানান, গত শনিবার রাত ৩টার দিকে কাজীপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশাসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যায়। সেখানে ১৭ নম্বর গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিজান বলেন, ‘জানতে পেরেছিলাম ইমরান বাদশার কাছে ৫০০ টাকা পেত। টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বে ইমারনকে ছুরিকাঘাত করে। ইমরান আগে পড়াশোনা করত। তবে বর্তমানে কিছুই করত না। তাঁর বাবা গার্ডেন রোডে মেস দেখাশোনা করে। সেখানে বাবার সঙ্গে থাকত ইমরান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে তেজগাঁও থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। ওই যুবকের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে ও আসামি ধরতে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে