হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ৪ দিন যে সড়কে বন্ধ থাকবে যান চলাচল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপির কমিশনার মোসলে উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে উল্লিখিত দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, এসব দিনে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের প্রশিকা সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনকে প্রশিকা ক্রসিং-শেওড়াপাড়া ক্রসিং-রাইনখোলা-ইদগাহ মাঠ হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দৈনিক তিন ঘণ্টা আইনজীবীর সঙ্গে বিশেষভাবে কথা বলার সুযোগ চান পলক

ওসমান হাদি হত্যা: জামিন মেলেনি ফয়সলের স্ত্রীর

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১