হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে শাকিব খান-জয়া আহসানদের ছবিতে জুতা ছুড়ল ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শোবিজ তারকা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাঁদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়।

আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।

আয়োজকদের একটি ব্যানারে লেখা ছিল ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন।’

আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নাম-সংবলিত পোস্টারে জুতা নিক্ষেপ করে। এ তালিকায় চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শমি কায়সার, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শাকিব খান, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন, সংগীতশিল্পী লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, নাট্যকার সুমন আনোয়ারসহ আরও অনেকে রয়েছেন।

এ ছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন এবং ক্রিকেটার সাকিব আল হাসানের নামও এ তালিকায় যুক্ত রয়েছে।

উল্লেখ্য, গতকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে শোক পালন করে ফেসবুকে পোস্ট দেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাকিব খানের ফেসবুক পোস্টটি। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে: ড. ইফতেখারুজ্জামান

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

জাফর ইকবাল, ঢাবির মাকসুদ কামালসহ আটজনের বিষয়ে প্রতিবেদন

কেন্দ্রীয় কারাগারে বন্দী আসামির ঢামেকে মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ের নাম: ঢাবি উপাচার্য

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

জবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তায় প্রবেশ শিক্ষার্থীদের

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ