হোম > সারা দেশ > ঢাকা

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন মা, বাঁচল না একটি

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাভাবিক নিয়মে ছয়টি সন্তান প্রসব করেছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক নারী। তবে তাদের মধ্যে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে জন্ম নেওয়া শিশুটি সন্ধ্যার দিকে মারা যায়।

হাসপাতালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই চিকিৎসা নেন। সেখানে আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, একটি নয়, পাঁচটি শিশু তাঁর গর্ভে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিয়া তাঁর বড় বোনের বাসায় যান। সেখান থেকে তিনি মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাতে পেটে ব্যথা উঠলে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়।

ফারজানা আক্তার জানান, আজ সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারিতে প্রিয়া ছয়টি সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে। তবে শারীরিক অবস্থা নাজুক থাকায় চিকিৎসকেরা তাদের আইসিইউতে রাখেন। ঢামেক হাসপাতালে তিনটি শিশুকে রাখা হয়েছে। বেড ফাঁকা না থাকায় অন্য শিশুদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে একটি ছেলের মৃত্যু হয়।

আজ সকালে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার নিলুফার ইয়াসমিন জানান, এক নারী স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দেন। ২৭ সপ্তাহের মধ্যেই ডেলিভারি হয়ে গেছে। সব শিশুই অপরিপক্ব। তাদের ওজন ৬১৫ থেকে ৯০০ গ্রাম। তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে ঢামেকের আইসিইউতে রাখা হয়েছে। অন্য তিনটি শিশু বাইরের হাসপাতালে রয়েছে। দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি