হোম > সারা দেশ > ঢাকা

আত্মগোপন থাকা যুদ্ধাপরাধী উত্তরা থেকে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরা থেকে আত্মগোপন থাকা মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত যুদ্ধাপরাধী মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

ডিএমপির উত্তরা-পশ্চিম থানাধীন আহালিয়ার মাস্টার গলি এলাকা থেকে বুধবার (৩১ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম। 

গ্রেপ্তার হওয়া ওই যুদ্ধাপরাধী হলেন, নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের মৃত দানা মিয়ার ছেলে আবুল খায়ের। 

আমিনুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আবুল খায়েরসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী আবুল খায়েরসহ অন্যান্য সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ থানায় বুদ্ধিজীবী ডঃ রমেশ চন্দ্র সেনকে হত্যা করে। সেই সঙ্গে সাত মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জন ব্যক্তিকে হত্যা করে।

আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই আবুল খায়ের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করে থাকে।
গোপন তথ্যের ভিত্তিতে উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আমিন ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করেছে আবুল খায়ের।

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী