হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে এক পদযাত্রা থেকে তাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আজ সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম।

জানা যায়, ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী বুধবার সকালে এই পদযাত্রায় অংশ নেন তিনি।

এডিসি রেজওয়ানুল ইসলাম বলেন, পল্টন থানাধীন গুলিস্তান স্টেডিয়াম এলাকায় একটি পদযাত্রা থেকে তাঁকে আটক করা হয়। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অপরাধে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ওই দিন বিকেলে ফেসবুকে ‘গণকান্না’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে জনরোষের হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

তুরাগে গ্যাস লিকেজ বিস্ফোরণ, চলে গেলেন এবার রিয়া

আশুলিয়ায় মাদ্রাসা দখল ও চাঁদাবাজির অভিযোগে ট্রাস্টের সংবাদ সম্মেলন

ইমি ও আল মামুনের মুক্তি চেয়ে ১৫৬ নাগরিকের বিবৃতি