হোম > সারা দেশ > ঢাকা

অনলাইন গরুর হাটেও নজরদারি থাকবে: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর সঙ্গে অনলাইন পশুর হাটেও নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ। অনলাইন প্রতারণা এড়াতে সাইবার পেট্রোলিং চালানোর পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ঢাকা মহানগর পুলিশের গৃহীত নিরাপত্তাব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের সাইবার টিম অনলাইনের গরুর হাট মনিটরিং করবে। পাশাপাশি আপনারাও অনলাইনে গরু সতর্কতার সঙ্গে জেনে-বুঝে কিনবেন।’ 

তিনি বলেন, ‘ঢাকার ভেতরে পশুর হাটে যাঁরা (স্বেচ্ছাসেবীসহ হাট ইজারাদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কাজ করবেন, তাঁদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। হাট ও হাটের আশপাশে এমন অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জাল টাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা তাদের জাল টাকা শনাক্তকরণ মেশিন পশুর হাটগুলোতে রাখবে।’ 

রাজধানীর দুই সিটি মিলে ১৯টি পশুর হাটে কঠোর নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘যাঁরা গরু কেনাবেচা করবেন, তাঁদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যাঁরা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু আনবেন, তাঁদের জন্য হাইওয়ে পুলিশ, নৌপথে যাঁরা গরু আনবেন, তাঁদের জন্য নৌ-পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এ ছাড়া পশুর হাটগুলোতে ড্রোন পেট্রোলিং থাকবে।’ 

অতিরিক্ত হাসিল না আদায়ের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পশুর হাটগুলোতে ইজারাদারেরা যেন নির্ধারিত পরিমাণ টাকার বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করেন। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে। যদি কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন, পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকার বাইরে থেকে যে গাড়িতে কোরবানির পশু আনবেন ব্যবসায়ীরা, তারা গাড়ির সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানাবেন।’

সিন্ডিকেট সভায় ঢুকে গেলেন ডাকসু নেতারা, আধা ঘণ্টা চলল বাগ্‌বিতণ্ডা–উত্তেজনা

ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

ঢাবি ছাত্রী মিমোর অপমৃত্যু: অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে বরখাস্তের দাবি শিক্ষার্থীদের

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

শিশুদের হামের টিকা দিতে অভিভাবকদের মোবাইলে বার্তা পাঠাবে ডিএনসিসি

হাম-রুবেলা প্রতিরোধে ঢাবিতে দিনব্যাপী টিকাদান

টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন

‘জনতার সংসদ’ আয়োজন করবে ‘গণবিপ্লবী উদ্যোগ’

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা সকালে, বিকেলে খারিজ