হোম > সারা দেশ > ঢাকা

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কিশোরকে জামিন দেওয়া হয়েছে। এর আগে কয়েক দফায় তার জামিন নামঞ্জুর করেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির কিশোরের জামিন মঞ্জুর করেন।

আদালতের বেঞ্চ সহকারী কনক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৪ অক্টোবর একই আদালত জামিন নামঞ্জুর করেছিলেন। তার আগেও একবার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। গত ২৪ সেপ্টেম্বর এই কিশোরকে আদালতে হাজির করার পর সংশোধনাগারে পাঠানো হয়।

মেহেদীর মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বেপরোয়াভাবে প্রাইভেট কার চালিয়ে তাঁর ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করা হয় এবং এতে তাঁর মৃত্যু হয়। মামলার এজাহারে গাড়িচালক হিসেবে আকাশ মারক নামের একজনকে আসামি করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি প্রাইভেট কার ফুটপাতে বসে থাকা মেহেদীকে চাপা দিয়ে দুটি ল্যাম্পপোস্টে ধাক্কা দেয়। পরে পথচারী ও নির্মাণশ্রমিকেরা গাড়িটি তুলে তাঁকে উদ্ধার করেন। পুলিশ তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আজান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন:

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে বের হয় রক্ত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

প্যান্ট ও অন্তর্বাসে লুকানো ১২ কেজি সোনা, দুই চীনা নারী আটক