হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ থেকে অবসরের পর নিরাপত্তাকর্মী, বারিধারায় দুর্ঘটনায় গেল প্রাণ

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বাইশপুর গ্রামে। সেকেন্দার সাবেক পুলিশ সদস্য। অবসরের পর বারিধারায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। সেই সুবাদে সেখানেই থাকতেন।

ইব্রাহীম আরও জানান, দুপুরে বারিধারার গেটেই রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথা থেতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। এরপর ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা-পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর বংশালে দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি রামপুরায় গ্রেপ্তার

গাবতলীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যুবক আটক

ঢাবিতে প্রায় হাজার শিক্ষার্থী পেলেন ইমদাদ-সিতারা খান বৃত্তি ও সম্মাননা

চাঁদাবাজির মামলায় বাপ্পি ও তাঁর সহযোগী ৭ দিনের রিমান্ডে

ঢাবিতে রোববার সন্ধ্যা থেকে অতিথি ও যান চলাচলে বিধিনিষেধ

বাঁধে নয়, বুদ্ধিতে বন্যা মোকাবিলার তাগিদ

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা, ফেসবুক গ্রুপ অ্যাডমিন গ্রেপ্তার