হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন।

‎ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

‎ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

‎পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানায় রয়েছে শতাধিক পরোয়ানা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, তাঁদের দু’জনের বিরুদ্ধে ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) তথ্য রয়েছে।

‎এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক