হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই ভবনে কাচ্চি ভাইসহ আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ৫৬ মিনিটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ১২টি ইউনিট পাঠানো হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ভবনে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুন থেকে বাঁচতে তাঁরা জানালার কাচ ভেঙে মই বেয়ে নিচে নেমে আসেন। ভেতরে কেউ আটকা আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন