হোম > সারা দেশ > ঢাকা

ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার প্রধানকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় ব্যাংকটির গুলশান শাখার প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। তাঁকে আগামী ১২ মার্চ হাজির হয়ে ওই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি শুনানিতে বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে, এটি শাস্তিযোগ্য অপরাধ। সন্ধ্যায় ঋণ অনুমোদন হওয়ার পর রাতেই তা তুলে নেওয়া হয়েছে। এটা তো হরিলুটের ব্যাপার। এটা অ্যালার্মিং।

পরে শুনানি শেষে আদালত আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি সাংবাদিকদের বলেন, রাতে টাকা দেওয়ার ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা রাত ৮টার পর ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে গত বছরের ২৮ ডিসেম্বর নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে। 

রাজধানীর সড়ক-ফুটপাত: অভিযান শেষে ফের দখলে

কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে গুলি, পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দল

নিকুঞ্জে আবাসিক ভবনে মদ–সিসা বার, অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

শাহজালালে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

সাভারে মহাসড়কে অটো চালানোর আবদার না মানায় হামলায় ২ পুলিশ সদস্য আহত

এবার হত্যা মামলায় গ্রেপ্তার ও ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন

আদালতে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন

সায়েদাবাদ ও টিকাটুলীতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএমপির

মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক