হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে বিরিয়ানি খেতে পুরান ঢাকায়, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঢামেক প্রতিবেদক

মধ্যরাতে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেয়ে মোটরসাইকেলে মিরপুরের দিকে ফিরছিলেন রাসেল (১৭)। পথিমধ্যে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাসেলের দুই বন্ধু মানিক (১৯) ও এনামুল (২৩) আহত হয়েছেন। অপর মোটরসাইকেলে থাকা বন্ধু শাহ আলী ইমন এ তথ্য জানান। 

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত রয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

রাসেলের বন্ধু শাহ আলী ইমন বলেন, তারা মিরপুর পল্লবী বাউনিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাঁদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তাঁরা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেতে যান। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তাঁর পেছনে বসা ছিল মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কোনোরকম ব্রেক না করে মোটরসাইকেলের ওপরে তুলে দেয়। এতে রাসেলসহ তিনজন গুরুতর আহত হন। দ্রুতই তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। 

রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। রাসেলের বাবার নাম মো. সিরাজ বলে জানান বন্ধু শাহ আলী ইমন।

পাহাড় আর সীমান্তে ম্যালেরিয়ার প্রকোপ

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি

১৩ বছর পরও রানা প্লাজার ক্ষত অমলিন: বিচার ও ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইস্পাতের দড়ি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির

রানা প্লাজা ধস: বিচারের অপেক্ষা শেষ হয়নি ১৩ বছরেও

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন