হোম > সারা দেশ > ঢাকা

ডলার কেনার নামে প্রতারণা, কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈকে (৩০) গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বুধবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দুজনের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জানা যায়, গুলশান-২ এলাকায় কয়েকজন ব্যক্তি বাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরে গুলশানের একটি হোটেলে রাতে অভিযান চালিয়ে আরও ৮৯ লাখ ৯২ হাজার টাকার জাল নোটসহ তাপস বাড়ৈ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল