হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামে গয়নার দোকানে গতকাল রোববার গভীর রাতে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং চার লাখ টাকা নগদ লুটের অভিযোগ পাওয়া গেছে।

দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২১ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুক নিয়ে বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে। এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

রানা জুয়েলার্সের মালিক মাসুদ রানা জানান, গতকাল রোববার রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলেন। আজ সকাল ১০টায় দোকানে এসে বাইরের কলাপসিবল গেটের তালা এবং সাটারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর দোকানের ভেতরে সব ভাঙচুর অবস্থায় দেখেন। দোকানের সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি জানান, দোকানের ৫০ ভরি ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ লুট হয়েছে। এ ছাড়া লুট হয়েছে ৬০০ ভরি রুপা। ৭০ ভরি স্বর্ণের মূল্য ১ কোটি ৫৪ লাখ এবং ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার। এর সঙ্গে নগদ ৪ লাখ টাকাও লুট হয়েছে। ‎

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, চন্দ্রিমা বাজারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।

উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল জব্দ, ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

বিচারপতির বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ

কম্বোডিয়ায় ‘সাইবার দাস’ হিসেবে বিক্রি: সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ

আজহারীর নামে ভিডিও বানিয়ে প্রতারণা: গ্রেপ্তার ১০ যুবক কারাগারে

‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব

সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল আরও চার দিনের রিমান্ডে

বাস কাউন্টারে নেই নতুন ভাড়ার তালিকা, অভিযানে বিআরটিএ

সাভার সাবরেজিস্ট্রারের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

তিন শ ফুট সড়কে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই কলেজছাত্রের

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’