হোম > সারা দেশ > ঢাকা

এডিসের লার্ভা পাওয়ায় ডেভেলপার কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকারী ডেভেলপার কোম্পানি ‘এশিওর’ এর সাইট ইঞ্জিনিয়ারকে তিন লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব ঘোষিত অভিযানে এই জরিমানা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে তথ্যবহুল সর্বোচ্চ ছবি সরবরাহকারীকে পুরস্কৃত করা হবে।

এ ছাড়া মেয়র জানান, করোনা মহামারি চলাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কার‌ও মৃত্যু না হয়, সে জন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭শে জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১