হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের ঢল

মুন্সিগঞ্জ প্রতিনিধি  

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় আজ শুক্রবার ভোর থেকেই ঘরমুখো মোটরসাইকেল যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এ ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপও বেড়েছে।

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে ছুটছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আধুনিক এই এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলা প্লাজায় দক্ষিণবঙ্গের অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা যায়।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বিন বলেন, এবারের ঈদযাত্রা এক্সপ্রেসওয়েতে একেবারেই নির্বিঘ্ন। এ ছাড়া পদ্মা সেতু টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য সাতটি বুথ সচল রাখা হয়েছে। তাই কারও কোনো ভোগান্তি নেই।

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

তুরাগে গ্যাস লিকেজ বিস্ফোরণ, চলে গেলেন এবার রিয়া