হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: ডিএমপি

রাজধানীর গুলশান থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গুলশান-১ এলাকার একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)।

গুলশান থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গুলশান-১-এর ৩৪ নম্বর সড়কের একটি বাসার সামনে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে অবস্থানরত আল-আমিন ও সোহান হোসাইনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই