হোম > সারা দেশ > ঢাকা

শ্বশুরবাড়ি থেকে মেয়ে এসে ঘরে পেলেন মা ও দুই ভাইয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।

তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।

নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’

নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-ছেলের আয়কর নথি সরবরাহের নির্দেশ

চিকিৎসককে হামলা: ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া, নেপথ্যে টেন্ডার দ্বন্দ্ব