হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে মহিলা লীগের ঝটিকা মিছিল, আটক ৮

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাঁদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। স্লোগান দিতে দিতে তাঁরা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাত নারীকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, মিছিলকারীদের বহনকারী একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং এর চালককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

চাঁদাবাজির মামলায় বাপ্পি ও তাঁর সহযোগী ৭ দিনের রিমান্ডে

ঢাবিতে রোববার সন্ধ্যা থেকে অতিথি ও যান চলাচলে বিধিনিষেধ

বাঁধে নয়, বুদ্ধিতে বন্যা মোকাবিলার তাগিদ

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা, ফেসবুক গ্রুপ অ্যাডমিন গ্রেপ্তার

জুলাই শহীদদের স্মরণে ঢাবির কুয়েত মৈত্রী হলে নারী শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন