হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত। ছবি: সংগৃহীত

নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনজু মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বখতিয়ার নামের একজন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনজু মিয়া (২২) মাধবদী থানার পৌলানপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলমের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিশ, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিন দিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তাঁর সহযোগীরা। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইফতেখার গ্রুপের ডিশ ব্যবসার কর্মী মনজু নিহত হয়। এ ঘটনায় আহত হয় তাঁতী দল নেতা বখতিয়ার।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক