নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপ থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।