হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় অনাবিল পরিবহনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, কয়েকটি বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থী একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থীর নাম মাইনুদ্দীন দুর্জয়। 

এই ঘটনার পর সেখানে অনাবিলের বেশ কয়েকটি বাস আটকে ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন। কমপক্ষে ১০টি বাসে আগুন দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রামপুরা বাজার এলাকার ব্যবসায়ী রুবেল জানান, দুজন রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (পেট্রল) খন্দকার রেজাউল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রামপুরায় বাস চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। উত্তেজিত জনতা অনাবিল পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাতটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ৩০ মিনিট কাজ করে আগুন  নিয়ন্ত্রণে এনেছে।’

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় এক গণমাধ্যমকর্মী নিহত হন।

উত্তরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবর দান

পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

তদন্ত ঘুরপাক খাচ্ছে ১৫ মিনিটে, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

‘মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান তৃতীয় পক্ষ’

আবাসিক হলে পুলিশি হামলা, অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের প্রতিবাদ

রাজধানীতে বাসে আগুন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ