হোম > সারা দেশ > ঢাকা

শেওড়াপাড়ায় জোড়া খুন: মাস্ক-ক্যাপ পরা সেই কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া এক ব্যক্তিকে খুঁজছিল পুলিশ। তিনি মাস্ক এবং ক্যাপ পরা ছিলেন। গ্রেপ্তারের পর জানা গেছে, সে কিশোর।

গ্রেপ্তার কিশোরের বয়স ১৪ বছর। গতকাল রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

‎দুই বোনকে হত্যায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার দুপুরে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

উপকমিশনার বলেন, শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

‎গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু: ঢাবি

প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ, দুই অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত ১

রাজধানীর বংশালে জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেপ্তার, ২ মাস কারাদণ্ড

চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকলবন্দী কিশোর

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫টি

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

৫ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল সীমিত, বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

নৌকায় পারাপার: খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু অঙ্গীকারেই আটকে