হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের টিয়ারশেল মেরে ছত্রভঙ্গ করে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার সকালে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। ন্যায্য মজুরি, শ্রমিকদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলা এবং তাদের হামলায় তিন শ্রমিক নিহত হয়েছেন এমন অভিযোগ তুলে নিহতদের নাম-পরিচয় প্রকাশের দাবিতে তারা এই আন্দোলন করছেন। টিয়ারশেল নিক্ষেপ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর পূরবী সিনেমা হলের সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশের ধাওয়ায় পিছু হটেছেন শ্রমিকেরা। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী আবুল হালিম বলেন, ‘হুট করেই পোশাকশ্রমিকেরা পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। তারপর শ্রমিকেরা দিগ্‌বিদিক ছুটে যায়।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম দায়িত্বরত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’

মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, ‘শ্রমিকেরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। আমরা তারপর অ্যাকশনে যাই।’

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত