হোম > সারা দেশ > ঢাকা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এনএসইউ ডায়ালড-২৪ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৪টি দলের মধ্যে জয়ী হয়েছে এনএসইউ ব্লু দল। এ দলের সদস্যরা হলেন আদিব ফয়সাল এবং সিয়াম মারজান। 

গতকাল শনিবার বিকেলে এনএসইউ ডায়ালডের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ওমার নাসিফ আব্দুল্লাহ। 

এর আগে গত ১৮ অক্টোবর এনএসইউ ডায়ালড শুরু হয়। এনএসইউ ডিবেট ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী এই ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ৩৬টি দল একত্রিত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুদ্ধিবৃত্তিক আলোচনায় অংশ নেয়। 

প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। প্রতিটি বিতর্কে সুচিন্তিত যুক্তি ও যুক্তিখন্ডনের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন।

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

তুরাগে গ্যাস লিকেজ বিস্ফোরণ, চলে গেলেন এবার রিয়া