হোম > সারা দেশ > ঢাকা

একমত না হওয়ায় এজলাস ছাড়লেন বিচারপতি, বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুদকের মামলা শুনানিতে একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখার বিষয়ে দুই বিচারপতি একমত না হওয়ায় এজলাস ছেড়ে চলে যান একজন বিচারপতি। এ জন্য ওই আদালতে বিচারকাজ বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে এ ঘটনা ঘটে। 

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন। 

বৃহস্পতিবার বিচারকাজ শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এর উত্তরে বলেন, আমাকে কমিশন থেকে জানানো হয়েছে, দুদকে জনবলের সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়। 

এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যাঁরা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, তাঁদের কোর্টে এনে বসিয়ে রাখুন। 

তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন কর্মকর্তা এখানে এসে বসে থাকবেন! এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকেই ওই বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে। 

এদিকে জানতে চাইলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমনি উদ্দিন মানিক বলেন, এখন দুই বিচারপতি বসে বিষয়টি সমাধান করবেন। আর সমাধান না হলে প্রধান বিচারপতিকে জানালে তিনি বেঞ্চ পুনর্গঠন করে দেবেন।

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি