হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা করা হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানাকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন তাকে ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানী করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত অবস্থায় গতকাল বৃহস্পতিবার জুয়েল রানাকে আটক করে পুলিশ। এরপর লিজা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গত ৫ সেপ্টেম্বর লিজার বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই বিকেল ৫ টায় রাজধানীর শান্তিনগর মোড়ের কানিফা টাওয়ারের ১৪ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই বাসার গৃহকর্মী লিজা আক্তার (১৯) গুলিবিদ্ধ হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাস্তায় তখন মিছিল সমাবেশ চলছিল। আন্দোলন দমন করার জন্য পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। ওইগুলি এসে লিজা আক্তারের পেটে লাগে। পেট ভেট করে গুলি পিঠ দিয়ে বের হয়ে যায়। তাকে স্থানীয় অরোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২ জুলাই মৃত্যুবরণ করেন লিজা আক্তার।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, জুয়েল রানা লিজা আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন তাদের শনাক্ত করা এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৫ বার

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তেল পেতে পাম্পে দীর্ঘ সারি—ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলদারদের সতর্ক করল পুলিশ-ম্যাজিস্ট্রেট

যাত্রাবাড়ীতে সড়ক দখলমুক্ত করতে কয়েক শ হকার উচ্ছেদ‎

রাজধানীতে অটোরিকশায় পিকআপের ধাক্কা, পড়ে যাওয়া ব্যক্তিকে আবার থেঁতলে হত্যা

উচ্ছেদ অভিযানের খবরে বন্ধ ফার্মগেটের ফুটপাতের অধিকাংশ দোকান

ঋণ সমন্বয়ের নামে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুই আসামির জামিনে হতাশ বাদী