হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ অক্টোবর থেকে পিছিয়ে ২৯ অক্টোবর আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমিন উল্লাহ নুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সময়ের জন্য তারিখ নিয়ে এমন হয়েছে। আগামী ২৯ অক্টোবর ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’ 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় তারিখ পিছিয়ে যায়। 

বর্তমানে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে। দেশের প্রথম মেট্রোরেল গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে যাত্রীরা সরাসরি চলাচল করতে পারবেন।

একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি