হোম > অপরাধ > ঢাকা

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানান, জিমিকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এরপর বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে অভিনেত্রী পরীমণিকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ সন্ধ্যার দিকে পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নিয়েছে ডিবি। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।

গত জুনের শুরুর দিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় জিমির নামও সামনে আসে। বনানীতে পরীমণির বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন জিমি। তিনি প্রায় ছয় বছর ধরে পরীমণির সঙ্গে কাজ করছেন বলে জানান। ওই ঘটনায় সাভার থানায় করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পরীমণি এজাহারে বলেন, ৮ জুন রাতে পরিকল্পিতভাবে তাঁকে বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ী নাসির মাহমুদ তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জিমি। 

পরে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে জিমিকে ক্লাবের ভেতর থেকে পরীমণিকে কোলে করে নিয়ে বের হতে দেখা যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক