হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

ঢামেক প্রতিবেদক

মনিকা আক্তার মিতু। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ছাত্রী কমনরুম থেকে অ্যাপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ২টার দিকে তাঁকে আটক করা হয়। এরপর কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশে দেওয়া হয়।

আটক তরুণীর নাম মনিকা আক্তার মিতু (৩২)। তিনি জানান, তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায়। বাবা মৃত মমিন আলী। বর্তমানে লালবাগে থাকেন। এসএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। তবে ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। তবে কখনো ক্লাসরুমে ঢোকার সুযোগ পাননি।

মনিকা আরও জানান, নীলক্ষেত থেকে আইডি কার্ড বানিয়ে সেখানে নাম দিয়েছেন নুপুর ইসলাম জান্নাত। তবে আসল নাম মনিকা আক্তার মিতু। মূলত তিনি মোবাইলে টিকটক করে বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমনরুমে আসা যাওয়া শুরু করেন। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে পাই। তাঁর কাছ থেকে একটি অ্যাপ্রোন, একটি স্টেথিসকোপ ও একটি কলেজের আইডি কার্ড পাওয়া গেছে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে

মাদক কারবারে বাধা দেওয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ গুলিবিদ্ধ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি ফিরলেন দেশে

ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এসআই ও কনস্টেবল আহত

জাতীয় বাজেটে আবারও উপেক্ষিত হলো সংস্কৃতি খাত: উদীচী

বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, ৬ বছর পর গ্রেপ্তার

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেমরায় এক্সপ্রেসওয়ে থেকে যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার