হোম > সারা দেশ > ঢাকা

সাকরাইন ঘিরে পুরান ঢাকায় ঘুড়ি কেনার ধুম

আজকের পত্রিকা ডেস্ক­

শাঁখারী বাজারে ছোট-বড় সবার মাঝে চলছে ঘুড়ি কেনার ধুম। ছবি: আজকের পত্রিকা

সাকরাইনকে ঘিরে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে ছোট-বড় সবার মাঝে চলছে ঘুড়ি কেনার ধুম। আকাশে ঘুড়ি উড়িয়ে আগামীকাল মঙ্গলবার সাকরাইন পালিত হবে। বাংলা মাসের পৌষ মাসের শেষ দিনকে সাকরাইন উৎসব হিসেবে পালন করা হয়।

পুরান ঢাকায় সাকরাইন উৎসব বর্তমানে সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবাই মেতে ওঠে এ উৎসবে। দিনভর ঘুড়ি উড়ানো হলেও সন্ধ্যার পর বাসার ছাদে ডিজে গানসহ আরও নানা আয়োজন করা হয়। পুরান ঢাকার অনেক স্থানীয় বাসিন্দা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করলেও তারা এ দিনকে কেন্দ্র করে সাকরাইন উৎসবে অংশ নেন। ঢাকার অন্য এলাকার বাসিন্দারাও সাকরাইন উপভোগ করতে পুরান ঢাকায় ভিড় করেন।

প্রতিবছর সাধারণত শাঁখারী বাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, তাঁতীবাজার, গোয়ালনগর, জুরাইন, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলোতে এই সাকরাইন উদ্‌যাপিত হয়।

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি